Thursday, November 6, 2014

অপরাধীর সাজা যাবজ্জীবনই হওয়া উচিত সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক।

মৃত্যুদণ্ড কার্যকর করতে সংক্ষিপ্ত হোক কিংবা পূর্ণাঙ্গ হোক রায়ের কপি আসামিকে দেখানো উচিত বলে মনে করেন সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী  ব্যারিস্টার রফিক-উল হক।

বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে নিজ চেম্বারে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রফিক-উল হক বলেন, ‘ফাঁসি হয়েছে এটা আসামির জানতে হবে না? রায়ের কপি না পেলে আসামি ক্ষমা চাইবে কোন গ্রাউন্ডে। রায়ের কপি দেখেই আসামি রাষ্ট্রপতির কাছে  ক্ষমা চাইবে।’  তবে তিনি মনে করেন, ‘রিভিউ হবে না, কারণ তা আইনে নেই।’  মৃত্যুদণ্ডের সাজা প্রসঙ্গে প্রবীণ এই আইনজীবী বলেন, ‘অপরাধীর সাজা যাবজ্জীবনই হওয়া উচিত।’  তিনি বলেন, ‘সাজা মৃত্যুদণ্ড দেয়া হলে এবং তা দ্রুত কার্যকর হলে তো আর  আসামিকে সাজা ভোগ করতে হলো না। মৃত্যু হয়ে গেলেই সব শেষ। অপরাধীর সাজা  হিসেবে কারা অভ্যন্তরে সাজা ভোগ করাই তার শাস্তি।’  রফিক-উল হক বলেন, ‘আমাদের দেশে সমস্যা হলো রাজনৈতিক অবস্থার পরিবর্তন হলে  আসামি বের হয়ে আসে। এজন্য প্রয়োজন আইন পরিবর্তন করা যাতে যাবজ্জীবন সাজা   হওয়া কোনো ব্যক্তি বের হয়ে না আসতে পারে।’