Friday, July 29, 2022

‎মদিনা শরীফের পবিত্র রাওজা মুবারক বর্তমান সবুজ গম্বুজটি ১৮১৮ সালে সুলতান মাহমুদ (দ্বিতীয়) রহ. তৈরি করিয়েছিলেন। গম্বুজটি সবুজ রং করা হয়েছিল ১৮৩৭ সালে। রাসূলুল্লাহ ﷺ এর রাওজা শরীফের কক্ষে ব্যবহৃত ঝাড়ুটি যখন সুলতান মাহমুদের কাছে আনা হয়, তখন সুলতান ঝাড়ুটি দিয়ে নিজের শরীর ও মুখমন্ডলে মাসেহ্ করছিলেন এবং ঝাড়ুটি নিজের মাথায় রেখে বলছিলেন — ❝এটাই আমার মাথার তাজ।❞ পবিত্র রাওজা শরীফের সবুজ গম্বুজ এর দিকে তাকিয়ে ভালোবাসায় আপ্লুত রাসূল প্রেমিকের প্রেমময় ক্রন্দন সুলতান মাহমুদের কাছে চির ঋণী হয়ে থাকবে। সবুজ গম্বুজের প্রতি উম্মতের যে ভালোবাসা তার বদৌলতে সুলতানকে আল্লাহ জান্নাতে প্রশংসিত করুক। এই উম্মতের না দেখার জ্বালা সবুজ গম্বুজ অনেকাংশ লাঘব করেছে। সবুজ গম্বুজের দিকে তাকিয়ে থাকলেও এক প্রশান্তি লাভ করে রাসূলুল্লাহ ﷺ এর পাপী উম্মত। #ছবি: ১। উসমানীয়া খেলাফতের সময়ে মদিনা মনোয়ারার চিত্র। 💙 ২। সুলতান মাহমুদ (দ্বিতীয়) এর মাজার শরীফ। 💙‎"‎

No comments:

Post a Comment