Thursday, August 1, 2024

 

একদা স্নানের আগারে পশিয়া
হেরিনু মাটির ঢেলা।
হাতে নিয়ে তারে শুঁকিয়া দেখিনু
রয়েছে সুবাস মেলা।
কহিনু তাহারেকস্তুরি তুমি?
তুমি কি আতরদান?
তোমার গায়েতে সুবাস মাখা যে,
তুমি কি গুলিস্তান?
 
কহিলওসব আমি কিছু নহি,
আমি অতিনীচ মাটি!
ফুলের সঙ্গে থাকিয়া তাহার
গন্ধে হইনু খাঁটি।

No comments:

Post a Comment