একদিন একদল ডাকাত আসল হাতেম তায়ের বাড়ীতে হাতেম তাই তাদের মেহমানের মতো আপ্যায়ন করলেন ডাকাতরা ভেবেছিল ডাকাতদের ধরার বুদ্ধি করেতেছে। হাতেম তাই এর ডাকাতদের উপর কোন ক্ষোভ বা রাগ নেই। ডাকাতরা বলল আমরা তোমার ধন সম্পদ লুট করতে এসেছি। তুমি কি আমাদের বাধা দিবে না। হাতেম তাই হাসি মুখে বললেন আমি তোমাদেরকে বাধা দিব না। তোমরা যা চাও নিয়ে যাও। কিন্তু একটা অনুরোধ করবো আমার ঘরের পাশে একটা কুপ আছে সেখানে একটু পানি পান করে যেও। ডাকাতরা পানি পান করতে কুপের কাছে গেল। এবং কুপের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল কারণ কুপে পানির পরিবর্তে সোনা দিয়ে ভর্তি ছিল। তখন ডাকাতরা ফিরে যেয়ে বলল আপনারা এতো বড় মহান ব্যক্তি আপনার মতো মানুষ কখনও দেখিনি। আমরা আপনার সম্পদ লুট করলে আল্লাহর আরশ কেপে উঠবে। তখন থেকেই হাতেম তাই য়ের নামের সাথে দাতা যুক্ত করা হয়েছে।
এক দরবেশ নদীর পাড়ে বসেছিল। একজন এসে তাকে বলল, আমি যদি জীবনে সফল হতে চাই তাহলে আমাকে কি করতে হবে। দরবেশ লোকটিকে নদীর পানিতে ডুব দিতে বললেন। লোকটি ডুব দেওয়ার সাথে সাথে দরবেশ লোকটির মাথা পানিতে চেপে ধরলেন। যাতে তার মাথা পানির উপরে উঠাতে না পারে।পানির নীচে সেই লোকটির নিশ্বাস আটকে গেলো সে পানির নীচ থেকে উঠার জন্য ছটফট করতে লাগলো, কিছুক্ষন পর দরবেশ তাকে ছেড়ে দিলেন। আর সে পানির উপরে উঠে দির্ঘশ্বাস ফেলে হাপাতে লাগলো। দরবেশ তাকে জিজ্ঞেস করলেন তুমি যখন পনির নীচে ছিলে তখন তুমি কি করতে চেয়েছিলে সে বলল আমি পানির উপরে উঠতে চেয়েছিলাম, দরবেশ বলল সেই সময় কি তোমার দুনিয়ার অন্য কোন কথা মনে ছিল।লোকটি বলল দুনিয়ার কোন কিছুর কথাই আমার মনে ছিল না। আমার একটাই মাত্র উদ্দেশ্য ছিল আমি কিভাবে পানির নীচ থেকে উঠে নিজের প্রাণ রক্ষা করতে পারি। দরবেশ বলল এইভাবে একটা লক্ষ আর উদ্দেশ্য নিয়ে কাজ কর। তাহলেই তুমি সফল হতে পারবে।
No comments:
Post a Comment