Tuesday, September 6, 2022

 

বিল গেটসের গল্পঃ-
বিল গেটসের নাম নিশ্চয়ই শুনেছেন। হুম হুম অবশ্যই শুনেছেন, পৃথিবীর অন্যতম ধনী মানুষ বলে কথা! বিল গেটস তখন সবেমাত্র পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তির তকমা পেয়েছেন, এমনি একদিন এক ব্যক্তি বিল গেটসকে জিজ্ঞাসা করলেন- “এই পৃথিবীতে আপনার থেকেও ধনী আর কেউ কি আছে?” বিল গেটস জবাব দিলেন- “হ্যাঁ এই পৃথিবীতে আমার থেকেও কয়েক গুন বেশি ধনী ব্যক্তি আছেন।“
সেই লোকটি উৎসুক হয়ে বললেন- “সে কে?”
বিল গেটস বললেন- “যখন আমি বর্তমানের মত এত প্রসিদ্ধি লাভ করিনি এই ঘটনাটি ওই সময়ের। আমি একদিন কোথাও যাওয়ার জন্য নিউইয়র্ক বিমান বন্দরে দাঁড়িয়ে ছিলাম। আমি আমার ফ্লাইট মিস করেছিলাম, তাই পড়ের ফ্লাইটের জন্য অপেক্ষা করা ছাড়া আমার আছে কোনো উপায় ছিল না। তাই টাইম পাস করার জন্য আমি ঠিক করি একটি খবরের কাগজ কিনব। কিন্তু সমস্যাটা দাঁড়াল, আমার কাছে খুচরা পয়সা ছিল না। সেই খবরের কাগজ বিক্রি করা ছেলেটাকে আমি নোট দিতে সে বলল তারও কাছে খুচরা পয়সা নেই। এরপর আমি খবরের কাগজটি ফিরত দিয়ে দিতে চাইলে, ছেলেটি বলল- থাক এই খবরের কাগজটি আমি আপনাকে এমনিই দিয়ে দিলাম। টাকা দেওয়ার দরকার নেই।
এই ঘটনার পড় প্রায় তিনমাস কেটে গেছে, আমি আবার সেই বিমান বন্দরে অপেক্ষা করছি। আমি আবারও খবরের কাগজ কিনতে চাইলাম। কিন্তু কাকতালীয় ভাবে আমার কাছে সেদিনও কোনো খুচরা টাকা ছিল না। আবার সেই ছেলেটির সাথে দেখা হল। ছেলেটি বুঝে যায় যে, আমি খবরের কাগজ কিনতে চাইছি। ছেলেটি আবারও আমাকে খবরের কাগজ দিতে চাইল। আমি বললাম- আমি এই খবরের কাগজটি নিতে পারব না। সেই ছেলেটি বলল- আপনি এটি নিতেই পারেন, আমি আমার স্বার্থের জন্যই এটি আপানাকে দিচ্ছি। এতে আমার কোনো লোকসান হবে না।
এরপর আমি ছেলেটির কাছ থেকে খবরের কাগজটি নিয়ে নিই। এই ঘটনার পর কেটে গেছে প্রায় ১৯ বছর। একদিন হঠাৎ করেই সেই ছেলেটার কথা মনে পড়ে গেল। তখন আমার যথেষ্ট নাম-ডাক হয়েছে। আমি সেই বিমান বন্দরে গিয়ে ছেলেটিকে খোঁজার চেষ্টা করলাম। এত দিনে সে হয়ত অনেক বড় হয়ে গেছে। কিন্তু তাঁকে চিনতে আমার ভুল হবে না। ভেবেছিলাম তাঁকে সেখানেই পাওয়া যাবে। অবশেষে পেয়েও গেলাম।
সেই ছেলেটির কাছে গিয়ে বললাম- তুমি কি আমাকে চেনো? ছেলেটি বলল- “হ্যাঁ, অবশ্যই আমি আপনাকে চিনি। আপনার নাম বিল গেটস।“
এরপর আমি বলি- “তোমার কি মনে আছে যে, তুমি একসময় আমাকে ফ্রিতে খবরের কাগজ দিয়েছিলে?”
ছেলেটি- “হ্যাঁ একদম পরিষ্কার মনে আছে, আমি আপনাকে দুইবার ফ্রিতে খবরের কাগজ দিয়েছিলাম।“ আমি বললাম- “আমি তোমার সেই ফ্রিতে দেওয়া খবরের কাগজ গুলির মূল্য আজ দিয়ে দিতে চাই। বলো তুমি কি চাও? আমি তোমার সব চাওয়া-পাওয়া পূরণ করে দেব।“
আমার এই কথাটি শুনে ছেলেটি বলল- “শ্রীমান, আপনার কি মনে হয়, যে আপনি আমার চাওয়া-পাওয়া পূরণ করেই সেই খবরের কাগজটির মূল্য শোধ করতে পাড়বেন?”
এই কথাটি শুনে আমি অবাক হয়ে যাই। আমি বলি- “কেন কেন, কি এমন বিশেষত্ব আছে তোমার সেই খবরের কাগজে?”
ছেলেটি বলল- “উঁহু না, বিশেষত্বটা খবরের কাগজে নয়, বিশেষত্ব আছে অতীত এবং বর্তমান অবস্থার মধ্যে। আমি যখন আপনাকে সাহায্য করেছিলাম তখন আমি খুবই গরীব ঘড়ের এক ছেলে ছিলাম, পরিবারের দায়ে আমি খবরের কাগজ বিক্রি শুরু করি। আমি তখন গরীব ও অসহায় ছিলাম। কিন্তু আপনি পৃথিবীর ধনী ব্যক্তিদের তালিকায় নিজের নাম তোমাল পড়, আজ এত্ত বছর পড়ে, আমাকে সাহায্য করতে এসেছেন। তাহলে আপনি কিভাবে আমার সেই সাহায্যের আর্জি পূরণ করবেন?”
বিল গেটসের নজরে সেই ছেলেটিই সবথেকে বেশি ধনী ব্যক্তি। কারণ কারও সাহায্য করার জন্য সে ধনী হওয়ার অপেক্ষা করেনি।
প্রিয় বন্ধুরা, তাহলে বুঝলেই তো, কাউকে সাহায্য করার জন্য ধনী হওয়ার প্রয়োজন নেই। নিজের যা আছে তাইই দিয়ে অপরের কাজে লাগানো যায়। অনেক মানুষ ভেবে বসে থাকেন- “আমি যখন ধনী হব তখন গরীবদের সাহায্য করব” কিন্তু আপনি ধনী হতে হতে তাদের সেই দারিদ্রতা তারা ইতিমধ্যে কাঁটিয়ে উঠে যাবে। কাউকে সাহায্য করার জন্য ধনী হওয়ার প্রয়োজন নেই, ধনীর ধন-সম্পদের মত বিশাল একটা মন থাকলেই যথেষ্ট।

No comments:

Post a Comment