Friday, September 2, 2022

 

Abdullah Al Mamun Sensordpot129til8h7fhcft5maf98uf6h1m62590i2c27i1gm0im5hclgfh 
ঘোড়া যেখান থেকে পানি পান করে, সেখানে পানি পান করুন... ঘোড়া কখনও খারাপ পানি পান করে না!
পৃথিবীর সবচেয়ে বিষধর সাপের কামড়ে হাতি মারা যায়, কিন্তু একটা প্রাণী মরে না...
প্রাণীটির নাম ঘোড়া। সাপের কামড়ে কোনদিন ঘোড়া মরে না। তিনদিন অসুস্থ থাকে। তারপর সুস্থ হয়ে যায়। আর এই ঘোড়া থেকে আসে দুনিয়ার সব সাপের বিষের প্রতিষেধক anti venom!
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
"অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?" 💚
(সূরাহ আর-রহমান,আয়াত-১৩)
একজন বুজুর্গ একবার একটি কালো কুৎসিত কুকুরকে দেখতে পেয়ে ঘৃর্ণায় মুখ ফিরায়ে নিলেন। সাথে সাথে আল্লাহর নির্দেশে কুকুরটির জবান খুলে গেলো।
মানুষের মতই সে বলে উঠলোঃ
তুমি আমার কুৎসিত আকৃতি দেখে ঘৃর্ণায় মুখ ফিরিয়ে নিলে। কিন্তু তুমি কি জানো না, যে আল্লাহই আমাকে এ আকৃতি দিয়েছেন?
মনে রেখো এ সৃষ্টির পিছনে যদি আমার সামান্যতম দখল থাকত, তবে কিছুতেই আমি এ আকৃতি মেনে নিতাম না। বরং কুকুর হওয়াটাই পছন্দ করতাম না।
কুকুরের মুখে এ কথা শুনে আল্লাহর অলির অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হলো। অনুশোচনায় তিনি অস্থির হয়ে পড়লেন। এমন কি মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন!! ( সুত্র: নুজহাতুল মাজালিস)
তিনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, হে প্রভু! আমাকে মাফ করে দাও। না বুঝে তোমার সৃষ্টিকে নিয়ে ঠাট্টা করেছি।
সেই অপরাধের অনুশোচনা করে আবদুল গাফফার দীর্ঘ দশ বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। তিনি এত বেশি কাঁদতেন যে, চোখের পানি পড়ে পড়ে তাঁর চিবুকের নিচে দাগ পড়ে গিয়েছিল।
একবার ভাবুন সামান্য একটি কুকুর সম্পর্কে কোন মন্তব্য করার কোন সুযোগ নাই সেখানে সৃষ্টির সেরা মানুষ তথা আশরাফুল মাখলুকাত বনী আদম তাকে আমরা কেমনে কি ভাবে সমালোচনা করি, আমরা নিজের দোষ দেখিনা পরের দোষ দেখি, এটা ও একটা গুপ্ত ক্যান্সার!!
আল্লাহ আমাদের হেফাযত করুন, আমিন।
{দাওয়াত ও তবলীগ থেকে সংগৃহীত}
[আসমানের চাবি, জান্নাতে যাবার কলেমা:
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
আল্লাহ তা'য়ালা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার এবং আলেমদের সংস্পর্শে দ্বীনের দাওয়াতের মেহনত করার তাওফীক দান করুন...আমিন।&
আল্লাহ হাফেজ।]

No comments:

Post a Comment