Friday, February 10, 2023

 

জগতে_কত_শ্রেণির_ওলী_আউলিয়া_আছেন❓
পৃথিবীতে তিন শ্রেণীর অলী-আউলিয়া রয়েছেন। হাদী শ্রেণির, মাজ্জুব শ্রেণির এবং দেশ রক্ষক ওলী-আউলিয়া
⭕হাদী তথা হেদায়েতকারী অলী-আউলিয়ার মধ্যে চারটি শ্রেণী রয়েছে। যথা_
ক. অলী-আউলিয়া
খ. অলীয়ে কামেল
গ. অলীয়ে মোকাম্মেল এবং
ঘ. মোজাদ্দেদে জামান বা যুগের ইমাম।
হাদী শ্রেণীর অলী-আউলিয়া গণের প্রধান হলেন, যুগের ইমাম বা মোজাদ্দেদে জামান। তিনিই সকল অলী-আউলিয়া গণের বাদশাহ্ হিসেবে দায়িত্ব পালন করেন।
⭕মাজ্জুব শ্রেণীর অলী-আউলিয়ারা সর্বক্ষণ মহান আল্লাহর এশকে দেওয়ানা থাকেন। এরা বেশির ভাগ সময় পাগল বেশে বা ফকির বেশে জীবন যাপন করেন। মহান রাব্বুল আলামিনের নির্দেশে মাজ্জুব শ্রেণীর অলী-আউলিয়া গন খোদায়ী প্রশাসনের বিশেষ কাজে নিয়োজিত থাকেন।
⭕দেশরক্ষক অলী আউলিয়ারা জাগতিক সরকারের সেনাবাহিনীর ন্যায়। এ শ্রেণীর অলী-আউলিয়ার মধ্যে ৪০ টি পদবী আছে। আর দেশরক্ষক অলী-আউলিয়া গণের প্রধানকে কুতুবুল আকতাব বলা হয়।
কুতুবুল আকতাবের অধীনে ২ জন গাউস পদমর্যাদার অলী-আউলিয়া রয়েছেন।
গাউসের অধীনে ৪ জন আওতাদ রয়েছেন।
আওতাদদের অধীনে ৭জন আবদাল,
আবদালগণের অধীনে রয়েছেন ৭০ জন আখেয়ার,
আখেয়ারগণের অধীনে ৩০০ জন নুজাবা-নুকাবা
এবং তাঁদের অধীনে অসংখ্য কুতুব আল্লাহর নির্দেশে সৃষ্টিজগত পরিচালনায় নিয়োজিত রয়েছেন।
⭕যেমন খিজির (আ) ছিলেন একজন আবদাল শ্রেণীর অলী-আউলিয়া যার কথা পবিত্র কুরআনে উল্লেখ আছে।
মূসা বললো_ এরপর যদি আমি আপনাকে কোনো বিষয়ে জিজ্ঞেস করি তবে আপনি আমাকে সঙ্গে রাখবেন না। আমার ওজর আপত্তি চূড়ান্ত হয়ে গেছে।
(সুরা কাহাফ, আয়াত ৭৬)
তিনি সমুদ্রের রক্ষক হিসেবে কেয়ামত পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন।

No comments:

Post a Comment