ডুবে যাবো ঠোঁটের মায়ায়,কাজল কালো চোখে,
কি আসে যায় তাতে আমার,মন্দ বলুক লোকে!
ডুবে যাবো এলো চুলে,মন ভুলানো গানে,
চোখের মায়ায় পাগল করো,দোলা দিয়ে প্রাণে।
ডুবে যাবো তোমার মাঝে,ইচ্ছে তরীর ডাকে,
তোমার মাঝে ডুবে গেলে,আর কি বাকি থাকে?
তোমার তরে ভালোবাসা,বুনছে ভীষণ রকম,
দূরে তুমি থাকো বলেই,সারছে না যে যখম!
ভুলে যাবো সবকিছু আজ,তোমায় যদি পাই,
তুমিই আমার পূর্ণতা গো,যেমন আমি চাই।
তোমার শাড়ির প্রেমে দেখো,মাতোয়ারা মন,
তোমায় কাছে পেতে শুধু,মন যে উচাটন!
তোমার কালো টিপের মায়ায়,হারিয়েছি মন,
দেখছো নাকি তোমায় আমি,ভাবছি সারাক্ষণ?
ডুবে যাবো তোমার চুলে,গন্ধ নিবো নাকে,
তোমায় পেলেই সব পাওয়া হয়,সবকিছু যে থাকে।
তুমি শুধু আমার,জানো?আমার হয়ে যাও,
হৃদয় মাঝে প্রেমের জোয়ার,শান্ত করে দাও–তুমি শান্ত করে দাও। 





No comments:
Post a Comment