Wednesday, December 28, 2022

একদিন ইব্রাহীম ইবনে আদহাম (রঃ) বসরা শহরের বাজারের একটি পাশ দিয়ে যাচ্ছিলেন। লোকজন তার পাশে সমবেত হয়ে জিজ্ঞাসা করল:

হে আবু ইসহাক আল্লাহ সোবহানাহাতাহু ওয়াতা আলা কোরআনে বলেন “আমাকে ডাক আমি তোমাদের ডাকে সাড়া দিব” কিন্তু আমরা অনেক দিন ধরে আল্রাহকে ডাকি কিন্ত আল্লাহ তায়ালা আমাদের দোয়ার সাড়া দিচ্ছেন না ।

ইব্রাহীম বিন আদহাম বলেন হে বসরা বাসী দশটি ব্যপারে তোমাদের অন্তর মরে গেছে।

(১) তোমরা আল্লাহ সম্পর্কে জানো কিন্তু তার প্রতি তোমাদের কর্তব্যগুলো

পালন কর না ।

(২) তোমরা কোরআন পড় ঠিকই কিন্তু সে অনুযায়ী আমল কর না।

(৩) তোমরা দাবী কর যে, রাসুলুল্লাহ (সঃ)কে ভালোবাসো কিন্তু তার সুন্নতকে অবহেলা করো ।

(৪) তোমরা নিজেদেরকে শয়তানের শত্রু হিসেবে দাবী কর কিন্তু তোমরা তারই পদাংক অনুসরণ কর।

(৫) তোমরা জান্নাতে যেতে উদগ্রীব কিন্তু তার জন্য পরিশ্রম কর না।

(৬) তোমরা জাহান্নামের ভয়ে আতঙ্কিত কিন্তু পাপের মাধ্যমে তার নিকটবর্তী হচ্ছো।

(৭) তোমরা স্বিকার কর মৃত্যু অনিবার্য কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত কর না ৷ (৮) তোমরা সবসময় অন্যের দোষ বের করতে সচেষ্ট কিন্তু নিজের দোষ ত্রুটির ব্যপারে খেয়াল রাখ না ।

(৯) তোমরা আল্লাহর নিয়ামত উপভোগ কর কিন্তু তার জন্য শুকরিয়া আদায় কর

না।

(১০) তোমরা মৃতের লাশকে দাফন করো কিন্তু তার থেকে শিক্ষা গ্রহন করো না

 

No comments:

Post a Comment