দরুদ শরীফের ফযিলত সংক্রান্ত চমৎকার ১টি ঘটনা শুনি
এক বুযুর্গ ব্যক্তি ঘন জঙ্গলে চলে যাচ্ছিলেন। জঙ্গলের আশে পাশের লোকজন বুযুর্গকে জঙ্গলের ভিতর যেতে নিষেধ করলেন। কারন জঙ্গলটি খুবই ভয়ানক, কারন সেখানে হিংস্র প্রাণীরা প্রতি পদে পদে আক্রমণ করতে পারে। বুযুর্গ জবাব দিলেন আমার মালিক আল্লাহ সুতরাং আমার কোন ভয় নাই। বুযুর্গ ব্যক্তিটি গ্রামের লোকজনের কথায় কান না দিয়ে জঙ্গলে চলে গেলেন রাতে আর ফিরে এলেন না। তখন গ্রামের লোকজন সকালে সে বুযুর্গের খোঁজে সকলে জঙ্গলে ঢুকে গেল, তারা ভাবল বুযুর্গকে বনের হিংস্র প্রাণি মেরে খেয়ে ফেলেছে। কিন্তু গ্রামের লোকজন বনের গভিরে দেখল সে বুযুর্গ ঘন জঙ্গলের ভিতর আল্লাহর এবাদতে মশগুল। সকলে বুযুর্গকে সাথে নিয়ে গ্রামে চলে এল। সকলেই বুযুর্গকে প্রশ্ন করল হুযুর এমন ভয়ানক জঙ্গলে আপনি কিভাবে রাত কাটালেন? তিনি জবাব দিলেন আমি খুব আরামে বিনা টেনশনে সারা রাত কাটিয়েছি। সকলে প্রশ্ন করল আপনাকে কি বনের ভয়ংকর প্রাণী ও ভয়ানক জ্বিনেরা কষ্ট দেয় নি? ভয় লাগায়নি? তখন বুযুর্গ জবাব দিল আমি একটি হাদীস শুনেছি , কেহ যদি নবী করিম (দঃ) এর উপর একবার দরুন পাঠ করবে আল্লাহ তায়ালা তার উপর ১০টি রহমত নাযিল করেন। আমি এ হাদীসের উপর পূর্ণাঙ্গ ঈমান নিয়ে দরুদ পাঠ করে আমি সে জঙ্গলে সারা রাত কাটিয়েছি কারন যার উপর মহান রবের ১০ রহমত নাযিল হচ্ছে তাঁকে দুনিয়ার কোন শক্তি কিভাবে ক্ষতি করতে পারবে? আল্লাহ তায়ালা আমার এ একিন ও বিশ্বাসের কারনে আমাকে হেফাজত করেছেন দরুদ শরীফের বরকতে আল্লাহর রহমতে এখনও আমি আপনাদের সামেন ছহি ছালামত আছি। সুবহানাল্লাহ।
No comments:
Post a Comment