এক বাদশাহর এক বুদ্ধিমান সভাসদ ছিল। বাদশাহ তাকে খুব ভালবাসতেন। এই ভালবাসার নিদর্শন স্বরূপ বাদশাহ তাকে এক শাহী ক্ষমতা প্রদান করলেন- তুমি যদি কোথাও কোন বোকার সন্ধান পাও, তবে তার মুখে থু থু নিক্ষেপ করবে। এই ক্ষমতা পেয়ে সে বোকা লোকের সন্ধান করতে লাগল। বড় বড় বুদ্ধিমান । বুদ্ধিমান ও পণ্ডিত ব্যক্তিও তার সাথে কথা বলতে ভয় করত- না জানি আবার বোকামিতে ধরা খেয়ে যায়। এভাবে দীর্ঘ বারটি বছর চলে গেল, কিন্তু কোথাও সে কোন বোকার সন্ধান পেল না। আর তার বাদশাহী ক্ষমতাও প্রয়োগ করতে পারল না। এজন্য তার মনে খুব দুঃখ ছিল।
একদা বাদশাহ অসুখের কারণে মৃত্যুশয্যায় শায়িত। বাদশাহ তার প্রিয় সভাসদকে কাছে ডেকে বললেন, শুন, আমি। চললাম। সভাসদ জিজ্ঞেস করলেন, হুজুর! কোথায় চুললেন?
বাদশাহ : এমন এক স্থানে, যেখানে গেলে কেউ আর কোনদিন ফিরে আসতে পারে না।
সভাসদ : 'আপনার খেদমতের জন্য আমাদেরকে সাথে যেতে হবে না হুজুর?
বাদশাহঃ না, তবে অনেক দূর পর্যন্ত আমাকে তোমরা পৌছিয়ে দিয়ে আসবে।
সভাসদঃ সেখানে আরাম-আয়েশে থাকার ব্যবস্থা করা হয়েছে তো?
বাদশাহঃ না, তা করার তো সুযোগ হয়নি।
সভাসদঃ তবে আপনার শাহী সরঞ্জামাদি পাঠিয়ে দেব কি? বাদশাহ? না তা তোমরা পারবে না। এমন সরঞ্জামও আমার নেই- ঐখানে প্রয়োজন হবে।
সভাসদঃ তাহলে শোনেন হুজুর! দীর্ঘ বার বছর পূর্বে আপনি আমাকে একটা শাহী ক্ষমতা প্রদান করেছিলেন যে, কোন বোকা লোক পেলে তার মুখে থু থু দেয়ার জন্য, তা আপনার স্মরণ আছে কি?
বাদশাহঃ হ্যাঁ, অবশ্যই স্মরণ আছে।
সভাসদঃ এই দীর্ঘ বার বছর পর্যন্ত আমি কোথাও কোন বোকা পাইনি। তবে এই মাত্র একজন বোকার সন্ধান পেলাম, আর তা হলেন আপনি। কারণ এই ক্ষণস্থায়ী জীবনের আরাম-আয়েশের জন্য আপনি প্রয়োজনের চেয়ে বহুগুণ সরঞ্জাম সংগ্রহ করেছেন, অথচ যেখানে আপনাকে চিরকাল থাকতে হবে, যেখানকার জন্য আপনি কিছুই সংগ্রহ করেননি। আপনিই হলেন প্রকৃত বোকা সুতরাং আপনাকে ওয়াক থু।
No comments:
Post a Comment