Saturday, August 14, 2021

 

 ইমাম মালেকের কিতাবের শব্দ ইশকে মোস্তফা

মদীনার লোকেরা ইমাম মালেক (রহ) এর মাযহাব মানেন, তিনি একজন সাচ্চা আশেকে রাসুল ছিলেন, যারা কথায় কথায় বলেন দলিল কোথায়? তাঁদের জন্য ইমাম মালেক (রহ) এর ইশকে মুহব্বতের ছবক রয়েছে।

হযরত ইমামে মালেক হুজুরের রওজার পাশে বসে ৪০ বছর হাদিসের দরস দিয়েছেন।এই ৪০ বছরে তিনি কিতাবের পাতা উল্টানোর আওয়াজ পয©ন্ত হতে দেননি।

# ইমাম মালেক মদীনায় খালি পায়ে চলাফেরা করতেন,

নবীর প্রতি ভালবাসা প্রকাশ করার জন্য কুরআন হাদীসের দলিলের প্রয়োজন নাই, জায়েজ পন্থায় মহব্বত প্রকাশ করা যায়, ইমাম মালেক একজন মুজতাহিদ এবং একজন শ্রেষ্ঠ মুফতি ছিলেন, মদীনা পাকে খালি পায়ে হাটা চলা করার ব্যপারে তিনি কুরআনের দলিল হাদিসের দলিল কিংবা সাহাবাদের আমল তালাশ করেননি। বরং নবীর প্রতি ইজ্জত সম্মান দেখিয়েছেন বিনা দলিলে। সুবহানাল্লাহ।

 

No comments:

Post a Comment