Sunday, March 13, 2022

 

খাইবারের যুদ্ধে হযরত আলী (রাঃ)কে

দাওয়াত দেওয়ার নির্দেশ হযরত সাহল ইবনে সা' (রাঃ) হইতে বর্ণিত আছে যে, খাইবারের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আগামীকল্য আমি এমন এক ব্যক্তির হাতে ঝাণ্ডা দিব যাহার হাতে আল্লাহ তায়ালা খাইবারের বিজয় দান করিবেন। সে ব্যক্তি আল্লাহ তাঁহার রাসুলকে ভালবাসে এবং আল্লাহ তাঁহার রাসূলও তাহাকে ভালবাসেন। হযরত সাহল (রাঃ) বলেন, (তাঁহার এই ঘোষনার পর) লোকেরা সারারাত্র এই চিন্তায় কাটাইলেন যে, না জানি সকালে কাহার হাতে ঝাণ্ডা দেওয়া হয়। সকালবেলা সকলেই নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হইলেন এবং প্রত্যেকেই ঝাণ্ডা পাইবার আশা করিতেছিলেন। তিনি বলিলেন, আলী ইবনে আবি তালেব কোথায় ? লোকেরা বলিলেন, ইয়া রাসুলাল্লাহ, তাহার চোখে অসুখ হইয়াছে তিনি তাহাকে ডাকিয়া আনিবার জন্য লোক পাঠাইলেন। অতঃপর হযরত আলী (রাঃ) উপস্থিত হইলে তিনি তাহার চোখে দম

করিয়া দিলেন এবং তাহার জন্য দোয়া করিলেন সাথে সাথে তাহার চোখ এরূপ ভাল হইয়া গেল যেন চোখে কোন যন্ত্রণাই ছিল না তারপর তাহাকে ঝান্ডা দান করিলেন হযরত আলী (রাঃ) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! তাহারা আমাদের ন্যায় মুসলমান না হওয়া পর্যন্ত কি আমি তাহাদের সহিত যুদ্ধ করিতে থাকিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, শান্তভাবে অগ্রসর হও যখন তাহাদের (সম্মুখে) ময়দানে পেীছিৰে তখন প্রথম তাহাদিগকে ইসলামের দাওয়াত দিবে এবং তাহাদের উপর আল্লাহ তায়ালার ওয়াজিব হক সম্পর্কে তাহাদিগকে অবহিত করিবে খোদার কসম, তোমার দ্বারা আল্লাহ তাআলা যদি একজনকেও হেদায়াত দান করেন তবে ইহা তোমার জন্য লালবর্ণের উষ্ট্ৰপাল পাওয়া অপেক্ষা উত্তম (মুসলিম)

 

No comments:

Post a Comment