Sunday, May 2, 2021

 প্রশ্নঃ বাইয়াতের গুরুত্ব কতটুকু? বর্তমান যমানায় যখন খিলাফত নেই তখন বাইয়াত কি প্রযোজ্য? উত্তরঃ বাইয়াত শব্দটির অর্থ আনুগত্যের শপথ করা। সূরা মুমতাহিনার ১২ নং আয়াতে এ শব্দটি এসেছে। বাইয়াতের গুরুত্ব নির্ভর করে স্তরের ওপর। প্রথমতঃ নবীজী -এর সাথে বাইয়াত করা বাধ্যতামূলক। আমরা কালেমা শাহাদাত পড়ার মাধ্যমে নবীজীর সাথে সেই বাইয়াতে আবদ্ধ হয়েছি। দ্বিতীয়তঃ ইসলামী রাষ্ট্রের খলিফাদের নিকট বাইয়াত করা বাধ্যতামূলক। তৃতীয়তঃ খলিফা কর্তৃক নির্ধারিত কোন প্রতিনিধির আনুগত্য করাও বাধ্যতামূলক। এরপর কোন দল বা সংগঠনের নেতার অধীনে বাইয়াত করা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। হাদীসে এসেছে, কোন স্থানে তিনজন ব্যক্তিকে একত্রিত হলে একজনকে আমীর বানাতে হবে। সুতরাং তিনজনের একটি ছোট্ট দল হলেও সেখানে একজন নেতা থাকবে। যদিও সংশ্লিষ্ট নেতার নিকট বাইয়াত করাটা অতটা আবশ্যক নয় যতটা খিলাফতের অধীনে বাইয়াত করার গুরুত্ব। তথাপি যেকোন দলের দলীয় শৃঙ্খলার স্বার্থে নেতৃত্বের আনুগত্য করা অবশ্য কর্তব্য।

No comments:

Post a Comment