গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
কত সালে মুসলিম বাহিনী সিন্ধু বিজয় করে? উত্তর : ৭১২ খ্রিস্টাব্দ।
সিন্ধু বিজয়ে কোন মুসলিম সেনাপতি নেতৃত্ব দেন? উত্তর : মুহাম্মদ বিন কাসিম।
কোন খলিফার শাসনামলে সিন্ধু বিজিত হয়? উত্তর : উমাইয়া খলিফা আল ওয়ালিদের শাসনকালে।
সিন্ধুর শেষ হিন্দু রাজার নাম কী? উত্তর : রাজা দাহির।
মুহাম্মদ বিন কাসিমের মৃত্যুর জন্য কাদের দায়ী করা হয়? উত্তর : রাজা দাহিরের দুই কন্যা সুরুয দেবী ও পরিমল দেবী।
প্রাক-মুসলিম ভারতবর্ষে আন্তঃসাম্প্রদায়িক বিবাহ না হওয়ার জন্য কোনটি দায়ী ছিল? উত্তর : জাতিভেদ প্রথা।
আরববাসী হিন্দু সম্প্রদায়ের সংস্পর্শে আসে কিভাবে? উত্তর : সিন্ধু ও মুলতান বিজয়ের পর।
সিন্ধু বিজয়ের মূল বা প্রত্যক্ষ কারণ কী? উত্তর : ভারতীয় জলদস্যু কর্তৃক আরব জাহাজ লুণ্ঠন।
সুলতান মাহমুদ কতবার ভারত অভিযান করেন? উত্তর : ১৭ বার।
সুলতান মাহমুদের অভিযানের মধ্যে সর্বশ্রেষ্ঠ কোনটি? উত্তর : সোমনাথ বিজয়।
সুলতান মাহমুদের ভারত অভিযানের প্রকৃত উদ্দেশ্য কী ছিল? উত্তর : অর্থনৈতিক।
গজনিকে প্রাচ্যের অন্যতম শ্রেষ্ঠ নগরীতে পরিণত করেছিলেন কে? উত্তর : সুলতান মাহমুদ।
সুলতান মাহমুদের রাজদরবারের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? উত্তর : ফেরদৌসী।
কিতাবুল হিন্দ কে রচনা করেন? উত্তর : আল বেরুনি।
কোন মুসলিম মনীষী হিন্দু ধর্ম, সমাজ ও সংস্কৃতির ওপর গ্রন্থ রচনা করেন? উত্তর : আল বেরুনি।
শাহনামার রচয়িতা কে? উত্তর : পারস্যের মহাকবি ফেরদৌসী।
কিতাবুল হিন্দ ও শাহনামা গ্রন্থ দুটি কোন শাসকের সময় রচিত হয়? উত্তর : সুলতান মাহমুদ।
ঘুর বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর : মুহাম্মদ ঘুরি।
ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠার গৌরব অর্জন করেন কে? উত্তর : মুহাম্মদ ঘুরি।
কত সালে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়? উত্তর : ১১৯১ সালে।
কোন যুদ্ধে মুহাম্মদ ঘুরি পৃথ্বীরাজের কাছে পরাজিত হন? উত্তর : তরাইনের প্রথম যুদ্ধে।
কত সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়? উত্তর : ১১৯২ সালে।
বাংলায় প্রথম কোন মুসলিম সেনাপতি অভিযান করেন? উত্তর : কুতুবউদ্দিন আইবেক।
No comments:
Post a Comment