তুমি দাও দেখা
তুমি দাও দেখা মাশুকরে তােমায় না দেখিলে
প্রাণ আমার রয়না ঘরেরে ।
দগ্ধ চাতকীর মত চেয়ে থাকি অবিরত গাে
ও তােরে নয়নে নয়নেরে রাখব ।
তুমি আমার প্রাণ পাখী
জনমে জনমে ডাকি গাে
ও তােরে গলাতে হার করেরে রাখব।
তুমি না রহিলে কাছে দুঃখী আযহার
কেমনে বাচে গাে
ও তােরে বুকেতে বান্দিয়ারে রাখব।
কতকাল তুই কান্দাবি আর
বুঝলি না তুই দুঃখ আমার রে
ও আমি কতকাল আর সইয়ারে থাকব।
তুমি আমার প্রাণ সখা
মরণ কালে দিও দেখা গাে
ও তুমি নিজ হস্তে নামাই ও কবরে।
No comments:
Post a Comment