Saturday, June 11, 2022

 

মাের্শেদের ঐ বাঁশির

মাের্শেদের ঐ বাঁশির সুরে পাগল হইলাম 

সুরের মাঝে মাশুরেই সুবাস পাইলাম

সেই না সুরের রেনুগুলি

শুনলে সংসার যায় রে ভুলি 

দেখনা চক্ষু খুলি মাওলার কিরূপ অনুপম ।

এই চোখে তার রূপ ভাসেনা

এই কানে তায় যায় না শােনা 

ছাড় জ্ঞানের এ জাল বােনা ধ্যানে লওরে নাম ।

কে মাের্শেদ আর আমি কেবা

আলাে ছাড়া বাতি কেরা বুঝলি নাতাে ওরে হাবা পাইলি না তাই দাম ॥

ছালাতে দিদার হয় যদি

পড়ছ নামাজ নিরবধি কয়জনার হয়েছে দিনার বর্তমান রহমান ॥

মাের্শেদ কে যে মাওলা ভাবে

সেতো জাহান্নামেই যাবে মাের্শেদ রূপ যে নিরখিবে তার হবে বিরাম ॥

নিজের মতন তারে পাওয়া

চাওয়ার মত তারে চাওয়া পাওয়ার মত পাইলে আযহার ভুল করে বদনাম ।

No comments:

Post a Comment