Sunday, June 12, 2022

 

কে তুমি

কে তুমি আমার মত

আমার পানে অবিরত চেয়ে থাক 

কওনা কথা কওনা কথা।

তুমি সঙ্গি হইয়া সম্মুখে রও

ছােয়া পেলে সঙ্গিনী হও 

হাসিয়া মৃদু হাসি মুদে যাও কেন

চোখের পাতা । 

সাজাইলে নফছেরই শহর

তোমায় লয়ে করলাম না ঘর 

আপনি আপন হয়ে শিখাইলে মালা গাঁথা ।

বসাও যারে বাম কিনারে। 

আনিলে তারে ডাইনের ঘরে | 

কি আজব লিলা ঘটে সে কি মিয়া যাতা কথা।

আমার অজুদে অজুদ মিশাইয়া

ঘুরাও আমায় দেশ ভরিয়া 

ষষ্ঠরূপ বসন পরে ইশারায় জানাও বারতা।

তােমার দেহে প্রাণ থাকিতে মরণ বােঝা 

সিদ্দিক আযহার কয় তাইকি সােজা 

মাের্শেদ নাম স্মরণে হলে মরন | 

তার মরণে রয়না ব্যথা।

No comments:

Post a Comment