আমারে বানাইয়া পাগল
আমারে বানাইয়া পাগল
কোথায় রইলি দয়াল মাের্শেদরে
দুকূল গেল কূলের লাগি লাগল না নাও কিনারে ।
মাঝ দরিয়ায় ডুইবা মরি
হাল দিছি তােমারে ছাড়ি সুদূর পথে আঁধার ভারি দুঃখ বলি কাহারে ॥
কওনা কথা কি কারণে মাঝ দরিয়ায় এসে
কপালে তােমার কিবা জ্বলে এমন ছদ্মবেশে
হাসি কেন এমন করে
কি অর্থ বুঝাও আমারে
বস আমার হৃদয় আরশ তােমার মত করে ।
যা চেয়েছি জীবন ভরে তােমার কাছেই ছিল।
ঘুমিয়েছিলাম তাইতাে খােলা ডেকে ফিরে গেল
ভাটির বেলায় সাগর পারে
কাঁদলে কি আর জীবন ফিরে চরণে মিনতি করি মুক্তি মন্ত্র দাও আমারে ।
ঐ রূপেতে কিরূপ আছে বুঝিনি তাে আগে খােদা যায়রে পিছে পিছে মাের্শেদ যায়রে আগে
রাসুল হাটেন মাঝে মাঝে মুরিদ মােরাকাবায় রাজে
আযহার কান্দে সকাল সাঝে মাের্শেদ কে হয় আখেরে ।
No comments:
Post a Comment