Saturday, June 11, 2022

 

মক্কায় কোথা মক্কা আছে মদিনাতে মদিনা

আরশ আছে কিসের কাছে ভেবে দেখরে ও মনা ॥

পাথর কাবা খলিলের ওই

জিয়ারতে কি হাজী হই ঘরেতে হজ্জ না হলে কি মক্কাতে

হজ্জ হয় গুনা ॥

জলিল কাবায় যে হজ্জ করে

সেইতাে আসল হাজী হয়রে 

জলিল কাবার ঈশান কোণে 

রয়রে সােনার মদিনা ॥

সেই মদিনার নীচ তলাতে

আছেরে শাই আসন পেতে হয়রে আযান দিনে রাতে 

কিতাবে খবর হয় না ॥

এছহাক বলে, শােন আযহার ঠিক কর জায়নামায তােমার

দিশে হারা হয়না তারা মাের্শেদ হয় যার নিশানা ॥

No comments:

Post a Comment