Thursday, June 2, 2022

 

দরদী নাই

দরদী নাই আমার রে 

দুঃখ বলি আমি কারেরে 

ব্যথার ব্যথি রইলনা সংসারে

কার লাগিয়া বাধিয়া ঘর

পর হইয়া যাই 

হল না কপালে আমার 

ঘরের মাঝি ঠাই | 

কে জ্বালাবে বাতি আমার

অন্ধার কবরে 

বন্ধু আমার কোথায় গেল আর মনে করে না 

বাসবেনা আর জানি তবু এ মনতাে বুঝে না

তার মত আর কোথায় পাব।

কান্দি তাই এমন করে। 

কান্দাস না আর বন্ধুরে তুই আড়ালে থাকিয়া 

দেখলি না তুই কি হইয়াছি শুধু তাের লাগিয়া 

সাগরে ফালাইয়া আমায় কান্দ তুমি পাড়ে। 

আমারে কান্দাসনে তােরা তার কথা জিজ্ঞাসী 

তার পথে পড়িয়া মরলে মাটি দিস ভাই আসি 

বন্ধু আইলে খবর কইও আযহার নাই আর ঘরে।

No comments:

Post a Comment