গোটা সৃষ্টিজগতই সিজদায় অবনত হয় মহান মালিকের সামনেঃ
বস্তুতঃ ইচ্ছায় কিংবা অনিচ্ছায় গোটা সৃষ্টিজগতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লাকে সিজদা করে। পৃথিবীর সব কিছুই সিজদায় অবনত হয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লার সামনে। কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে,
وَلِلّهِ يَسْجُدُ مَن فِي السَّمَاوَاتِ وَالأَرْضِ طَوْعًا وَكَرْهًا
وَظِلالُهُم بِالْغُدُوِّ وَالآصَالِ
আর আল্লাহকে সিজদা করে যা কিছু আছে নভোমণ্ডলে ও ভূমণ্ডলে এবং তাদের ছায়াসমূহও (সিজদা করে) সকালে ও সন্ধ্যায়—ইচ্ছায় ও অনিচ্ছায়। -সুরা আর রা'দ, আয়াত : ১৫
অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা আরো বলেন,
أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يَسْجُدُ لَهُ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ
وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُومُ وَالْجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَابُّ وَكَثِيرٌ
مِّنَ النَّاسِ وَكَثِيرٌ حَقَّ عَلَيْهِ الْعَذَابُ وَمَن يُهِنِ اللَّهُ فَمَا
لَهُ مِن مُّكْرِمٍ إِنَّ اللَّهَ يَفْعَلُ مَا يَشَاء
তুমি কি দেখো না যে আল্লাহকে সিজদা করে যা কিছু আছে নভোমণ্ডলে ও ভূমণ্ডলে, সূর্য, চন্দ্র, নক্ষত্ররাজি, পর্বতরাজি, বৃক্ষলতা, জীবজন্তু ও বহু মানুষ। আর বহু মানুষ (যারা সিজদা করতে অস্বীকার করেছে) তাদের ওপর শাস্তি অবধারিত হয়েছে। বস্তুত আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তাকে সম্মানদাতা কেউ নেই। নিশ্চয়ই আল্লাহ যা চান তা-ই করেন। -সুরা আল হজ, আয়াত : ১৮
শুধু নিম্নজগতে নয়, সিজদার এই নিয়ম এবং ধারাবাহিকতা রয়েছে ঊর্ধ্বজগত তথা ফেরেশতাদের জগতেও। সেখানে ফেরেশতাগণ মহান আল্লাহর উদ্দেশে সিজদায় নত হন। অসংখ্য অগণিত ফেরেশতার সেই সিজদার ধারাবাহিকতা অব্যাহতভাবে চলতে থাকে। অবিরাম চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। পবিত্র কুরআনুল হাকিমে ইরশাদ হয়েছে,
أَوَ لَمْ يَرَوْاْ إِلَى مَا خَلَقَ اللّهُ مِن شَيْءٍ يَتَفَيَّأُ ظِلاَلُهُ عَنِ
الْيَمِينِ وَالْشَّمَآئِلِ سُجَّدًا لِلّهِ وَهُمْ دَاخِرُونَ
তারা কি আল্লাহর সৃজিত বস্তু দেখে না, যার ছায়া আল্লাহর প্রতি বিনীতভাবে সেজদাবনত থেকে ডান ও বাম দিকে ঝুঁকে পড়ে। -সুরা আন নাহল, আয়াত : ৪৮
পবিত্র কুরআনুল হাকিমে অন্যত্র ইরশাদ হয়েছে,
وَلِلّهِ يَسْجُدُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأَرْضِ مِن دَآبَّةٍ
وَالْمَلآئِكَةُ وَهُمْ لاَ يَسْتَكْبِرُونَ
আসমান ও জমিনে যত প্রাণী আছে, সবই আল্লাহকে সিজদা করে এবং ফেরেশতারাও। আর তারা অহংকার করে না। -সুরা আন নাহল, আয়াত : ৪৯
আল্লাহ তাআ'লা অন্যত্র বলেন,
وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ
এবং তারকা ও বৃক্ষরাজি সিজদারত আছে। -সূরা আর-রহমান ৫৫/৬
মানুষ ও জিনের মধ্যে যারা বিনয় ও আনুগত্যের সাথে আল্লাহকে সিজদা করে তারা বিশেষভাবে আল্লাহর সন্তোষ লাভ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা বলেন,
إِنَّمَا يُؤْمِنُ بِآيَاتِنَا الَّذِينَ إِذَا ذُكِّرُوا بِهَا خَرُّوْا سُجَّدًا
وَسَبَّحُوْا بِحَمْدِ رَبِّهِمْ وَهُمْ لَا يَسْتَكْبِرُوْنَ-
‘কেবল তারাই আমার নিদর্শনগুলো বিশ্বাস করে, যাদেরকে তা স্মরণ করিয়ে দিলে তারা সিজদায় লুটিয়ে পড়ে ও তাদের প্রতিপালকের পবিত্র মহিমা কীর্তন করে এবং অহংকার করে না’। -সূরা আস সাজদাহ, ৩২/১৫
তিনি আরো ইরশাদ করেন,
أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو
رَحْمَةَ رَبِّهِ-
‘যে ব্যক্তি রাত্রিকালে সিজদায় কিংবা দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে, আখেরাতকে ভয় করে ও তার প্রতিপালকের অনুগ্রহ প্রত্যাশা করে (সে কি তার সমান, যে তা করে না)’? -সূরা আয যুমার, ৩৯/৯
Sunday, June 19, 2022
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment