আমার কলিজায়
আমার কলিজায় ধরেছে আগুন কে
নিবাইতে পারেরে
মনের দুঃখ বুঝে না বন্ধুরে ॥
তিলেক আগুন ধরলে বনে
কার সাধ্য ফিরায় কেমনে
এস্কের জ্বালার কি যে জ্বালা
বুঝে সুজন মাের্শেদরে ॥
যে জন কান্দায় আশেকের
থাকতে না দেয় ঘরের
বনেতে ঘুরাইয়া মারে
নির্দয়া হইয়ারে।
মনের ব্যথা কেউ বুঝে না
বাইরে দেখে যায় না চেনা
ধিকি ধিকি জ্বইলা মরে
তারি আগুন অন্তরে।
ওরে খোলার পাগলেরা।
এবার মরার মত হওরে মরা
তােদের লাগি কাদবে যারা
তারা নাই এ সংসারে ।
যে জন কান্দায় তােরে এত
সেওতাে কান্দে তােরই মত
বােরকা খুলে দাওহে,
দেখা গুনাহগার এই আযহাররে |
No comments:
Post a Comment