Sunday, June 19, 2022

 সিজদাহ কি?

সিজদাহ বা সাজদাহ (سجدة‎‎) একটি আরবি শব্দ। একবচন এটি। বহুবচনে সুজূদ (سُجود‎) ব্যবহৃত হয়। সিজদাহ শব্দের আভিধানিক অর্থ- নত হওয়া, বিনয় প্রকাশ করা, আনুগত্য স্বীকার করা, নম্রতা বশ্যতা স্বীকার করা, আত্মসমর্পণ করা ইত্যাদি। শব্দটির আরও যেসব অর্থ পাওয়া যায়, তা হচ্ছে- মাথা নত করা, ইবাদাতের জন্য কপাল নাককে মাটিতে রাখা, কাকুতি মিনতি সহকারে মাথা নত করা। বস্তুতঃসিজদাএমন এক অনন্য, অদ্বিতীয় এবং অনির্বচনীয় সম্মাননা, যা শুধুমাত্র আল্লাহ তাআ'লারই প্রাপ্য। পবিত্র কুরআনুল কারিমে মহান আল্লাহ তাআ'লা বলেন, وَاسْجُدُوا لِلَّهِ ‘তোমরা আল্লাহ উদ্দেশ্যে সিজদাহ কর -ফুছছিলাত, আয়াত ৩৭
পারিভাষিক অর্থে- সিজদাহ ইসলাম ধর্মে বিশ্বাসী মুসলিমদের প্রার্থনা পদ্ধতি তথা, নামাজের অন্যতম এবং আবশ্যকীয় একটি অংশ। মাটিতে কপাল নাক স্পর্শ করে সিজদা করতে হয়। একইসাথে সিজদাবস্থায় উভয় পায়ের হাটু এবং উভয় হাতের পাতা বা তালু মাটিতে স্থাপন করতে হয়। সিজদাহ কিবলার দিকে, অর্থাৎ মক্কাতুল মুকাররমায় অবস্থিত পবিত্র বাইতুল্লাহ তথা, আল্লাহর ঘরের দিকে মুখ করে দিতে হয়।
সিজদাহ: প্রিয়তমের নৈকট্যপ্রাপ্তির সর্বোত্তম মাধ্যম
হ্যাঁ, সিজদাহ প্রিয়তম স্রষ্টা মহান রব্বুল আলামীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লার নৈকট্যপ্রাপ্তির সর্বোত্তম শ্রেষ্ঠতম মাধ্যম। তাকে পাওয়ার, তাঁর মুহাব্বত এবং ভালোবাসালাভের শ্রেষ্ঠতম উপকরণ সিজদাহ। সিজদায় অবনত হওয়া তাঁর সন্তোষ সন্তুষ্টি অর্জনের অন্যতম কারণ।
দ্বীনের পথের আলোকপ্রাপ্ত প্রত্যেকেই নানাবিধ ইবাদত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লার সন্তোষ লাভের চেষ্টা করে থাকেন। বলা বাহুল্য, তন্মধ্যে সিজদার স্থান সর্বোর্ধ্বে। সিজদার সময় মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লার সর্বাধিক নিকটবর্তী হতে সক্ষম হয় এবং এই সময়টিতে মানব হৃদয়ে আল্লাহভীতি, বিনয় নম্রতা বহুগুণে বেড়ে যায়। আসলে সিজদাহ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লার দাসত্বের চূড়ান্ত সীমায় পৌঁছে দেয় এবং মানুষও তখন বিগলিত চিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লার শরণাপন্ন হওয়ার সুযোগ লাভ করে থাকে।
প্রখ্যাত সাহাবি হযরত আবু হুরাইরা রাদিআল্লাহু তাআ'লা আনহু হতে বর্ণিত, রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন,
أَقْرَبُ مَا يَكُونُ الْعَبْدُ مِنْ رَبِّهِ وَهُوَ سَاجِدٌ فَأَكْثِرُوا الدُّعَاءَ
বান্দা সিজদারত থাকাবস্থায় আল্লাহ তাআলার অধিক নিকটবর্তী হয়, অতএব, তোমরা তখন অধিক দু করতে থাক -সহিহ মুসলিম হা/৪৮২; মিশকাত হা/৮৯৪
স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা তাঁর প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিশেষভাবে প্রত্যাদেশ করেন,
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُنْ مِنَ السَّاجِدِيْنَ، وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِيْنُ-
অতএব, আপনি আপনার প্রতিপালকের প্রশংসা বর্ণনা করুন এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান। আর আপনি আপনার প্রতিপালকের ইবাদত করুন, যতক্ষণ না মৃত্যু আপনার নিকট উপস্থিত হয় -সূরা আল হিজর, ১৫/৯৮-৯৯


No comments:

Post a Comment