আল হাকু মুররুন' মানে সত্য বড় তিতা বা কড়া, ইহা কোরানের কথা। জ্ঞানে হয় জ্ঞানী, অজ্ঞানে হায়ানী, হুঁশে মানুষ, ইনসাফে ইনছান ; ইহাই কোরানের বিধান। তবে ঔষধ তিক্ত হলেও রােগীর জন্য মঙ্গলজনক। সত্য কথা বলার উপদেশ সবাই দেয়, কিন্তু ফস্ করে বলে ফেললেই মামাজী বেজার। যুগে যুগে সত্যের উপর মিথ্যার হিমালয় রচিত হয়েছে কট্টর মৌলবাদী মােল্লা মৌলবীদের দ্বারা এবং এক শ্রেণীর ক্ষমতাসীনদের দ্বারা, তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য। যদিও সত্য কখনাে ফাঁকে ফোঁকে শ্বাস ফেলার চেষ্টা করে অমনি শুরু হয় হট্টগােল বাধিয়ে গলা চেপে ধরার প্রতিযােগিতা। যুগে যুগে মহাপুরুষগণ মিথ্যা সারবিহীন শুধু আচার-অনুষ্ঠানসর্বস্ব ধর্ম হতে, অজ্ঞানতার গোঁড়ামী হতে, সামাজিক অন্ধ কুসংস্কার ও কলুষতা হতে মানুষকে উদ্ধার করতে আপ্রাণ চেষ্টা করেছেন।
No comments:
Post a Comment