নজর একদিক দিলে আর একদিক অন্ধকার হয়
- লালন শাহ
নজর একদিক দিলে আর একদিক অন্ধকার হয়।
নীরে নূরে দুটি নিহার কেমনে ঠিক রাখা যায়।।
আইন করল জগতজোড়া সেজদা হারাম খােদা ছাড়া।
মুরশিদ বরজোখ সামনে খাড়া সেজদার সময় থুই কোথায়।।
শােগল রাবেতা বলে।
বরজোখ লিখলে দলিলে কারে থুয়ে কারে নিলে।
দুই মনে এক কই দাঁড়ায়।
বিলায়েতে হত বিচার
ঘুচে যেত ঘাের অন্ধকার
লালন ফকির এধার ওধার
দো ধারে খাবি খায়।।
No comments:
Post a Comment