পীর কিংবা মাজারে সিজদাহ্ করার ব্যাপারে সোনাকান্দার পীর সাহেব বলেন,
সিজদা দুই প্রকার ১.সিজদায়ে আ'বুদি (ইবাদতি সিজদাহ)২.সিজদায়ে তা'যীমি(সম্মান জনক সিজদা)ইবাদতের নিয়তে যে সিজদা দেওয়া হয় তা একমাত্র আল্লাহর জন্য । (অন্য কাউকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা দিলে শিরক)আর তাযীমি সিজদা একমাত্র নবীদের জন্য খাস ।ফেরেশতাগণ মহান আল্লাহর নির্দেশে হযরত আদম আলাইহিস সালামকে সিজদাহ্ করেছিল ।(সুরা বাকারাহ ৩৪) ।হযরত ইয়াকুব (আলাইহিস সালাম) সহ তাঁর পরিবারের মোট তের জন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে সিজদাহ করেছিল । (সুরা ইউসুফ ১০০)এই গুলো হচ্ছে তাযীমি সিজদাহ্ এবং এগুলো আল্লাহর নির্দেশে করেছিল ।(কিন্তু এইটা অন্যান্য নবীদের শরীয়ত জায়েজ ছিলো)কিন্তু এই সিজদাহ্ শরীয়তে মুহাম্মদির মধ্যে হারাম ।একদা প্যারিস থেকে একজন লোক এসে নবীজিকে সিজদাহ্ করতে চাইল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাঁধা দিল । সে বলল, ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! প্যারিসের মানুষ তাদের ধর্মগুরুকে সিজদাহ্ করে । আমি কেন আপনাকে সিজদাহ্ করতে পারবো না? জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার শরীয়তে এক আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদাহ্ করার বিধান নাই (সুনানে ইবনে মাজাহ - ১৮৫৩)এবার, যারা পীর অথবা মাজারে সিজদাহ্ করে তাদেরকে বলছি, আপনি কসম করে বলেন, পৃথিবীতে সবচেয়ে সম্মানীত ব্যক্তি কে?? যদি আপনি মুসলিম হন তাহলে বলবেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম । এখন আপনার কাছে আমি অধমের প্রশ্ন? আপনি বলুন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কি সিজদাহ্ দিয়েছেন?যদি না দেন! কিংবা কাউকে দিতে না দেখেন তাহলে আপনি নিজ থেকে সিদ্ধান্ত নেন । আপনি পীর অথবা মাজারে সিজদাহ্ দিয়ে চরম অন্যায় করেছেন ।সুতরাং আজকেই তওবা করুন ।পীর কিংবা মাজারে সিজদাহ্ দিবেন না, এটা সম্পুর্ণ অনৈসলামিক কার্যকলাপ ।আল্লাহ্ তা'য়ালা সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সঠিক আক্বিদা বোঝার তৌফিক দান করুন - আমিন #পীর_সাহেব_সোনাকান্দা
পীর কিংবা মাজারে সিজদাহ্ করার ব্যাপারে সোনাকান্দার পীর সাহেব বলেন,
১.সিজদায়ে আ'বুদি (ইবাদতি সিজদাহ)
২.সিজদায়ে তা'যীমি(সম্মান জনক সিজদা)
ইবাদতের নিয়তে যে সিজদা দেওয়া হয় তা একমাত্র আল্লাহর জন্য । (অন্য কাউকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা দিলে শিরক)
আর তাযীমি সিজদা একমাত্র নবীদের জন্য খাস ।
ফেরেশতাগণ মহান আল্লাহর নির্দেশে হযরত আদম আলাইহিস সালামকে সিজদাহ্ করেছিল ।
(সুরা বাকারাহ ৩৪) ।
হযরত ইয়াকুব (আলাইহিস সালাম) সহ তাঁর পরিবারের মোট তের জন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে সিজদাহ করেছিল । (সুরা ইউসুফ ১০০)
এই গুলো হচ্ছে তাযীমি সিজদাহ্ এবং এগুলো আল্লাহর নির্দেশে করেছিল ।
(কিন্তু এইটা অন্যান্য নবীদের শরীয়ত জায়েজ ছিলো)
কিন্তু এই সিজদাহ্ শরীয়তে মুহাম্মদির মধ্যে হারাম ।
একদা প্যারিস থেকে একজন লোক এসে নবীজিকে সিজদাহ্ করতে চাইল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাঁধা দিল । সে বলল, ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! প্যারিসের মানুষ তাদের ধর্মগুরুকে সিজদাহ্ করে । আমি কেন আপনাকে সিজদাহ্ করতে পারবো না? জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার শরীয়তে এক আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদাহ্ করার বিধান নাই (সুনানে ইবনে মাজাহ - ১৮৫৩)
এবার, যারা পীর অথবা মাজারে সিজদাহ্ করে তাদেরকে বলছি, আপনি কসম করে বলেন, পৃথিবীতে সবচেয়ে সম্মানীত ব্যক্তি কে?? যদি আপনি মুসলিম হন তাহলে বলবেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম । এখন আপনার কাছে আমি অধমের প্রশ্ন? আপনি বলুন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কি সিজদাহ্ দিয়েছেন?
যদি না দেন! কিংবা কাউকে দিতে না দেখেন তাহলে আপনি নিজ থেকে সিদ্ধান্ত নেন । আপনি পীর অথবা মাজারে সিজদাহ্ দিয়ে চরম অন্যায় করেছেন ।
সুতরাং আজকেই তওবা করুন ।পীর কিংবা মাজারে সিজদাহ্ দিবেন না, এটা সম্পুর্ণ অনৈসলামিক কার্যকলাপ ।
আল্লাহ্ তা'য়ালা সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সঠিক আক্বিদা বোঝার তৌফিক দান করুন - আমিন #পীর_সাহেব_সোনাকান্দা
No comments:
Post a Comment