মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর একটি অন্যতম গুণ হলো তিনি কোনো বিজ্ঞানী নয়, তবে তার প্রত্যেকটি কথা বিজ্ঞানময়। মহানবীর অসংখ্য কথায় (হাদীস) জ্ঞান-বিজ্ঞানের সর্বাধুনিক তথ্য ও তত্ত্বগুলো যেন স্বমহিমায় উজ্জ্বল হয়ে আছে। মহানবীর কথার সাথে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার আধুনিক তত্ত্বগুলোর সামঞ্জস্য আলোচনা করে লেখা অন্যতম একটি বই হলো “পদার্থ বিজ্ঞানে মুহাম্মাদ (সাঃ)।” বইটি পড়ার ফলে যেকোনো পাঠক আল কুরআনের বাহ্যিক সৌন্দর্য, অভ্যন্তরীণ গভীরতা ও বৈজ্ঞানিক নির্দেশনা সমূহ অনেক সুন্দরভাবে উপলদ্ধি করতে পারবেন।
.
পাঠক অবাক বিস্ময়ে লক্ষ্য করবেন আধুনিক বিজ্ঞানের অনেক নির্দেশনা ঐশীগ্রন্থ আল কুরআন এবং হাদীসে বহুপূর্বেই দেয়া হয়েছে। তাই আল কুরআনের অলৌকিক বৈশিষ্ট্য উপলদ্ধি করার জন্য এবং এর অন্তর্নিহিত তাৎপর্য বুঝার জন্য বইটি সকলের পড়া উচিৎ।
.
No comments:
Post a Comment