""নারী কচুরিপানা নাকি মানুষ সৃষ্টির সেরা""
আপনি কি কচুরিপানা নাকি সৃষ্টির সেরা???
কি মাথায় আসেনা কিছু তাই না!!!???
কচুরিপানা পানা শ্রোতে এক জায়গায় থেকে আরেক জায়গায় ভেসে বেড়ায়। শ্রোত যত বেশি তার ভেসে অচিন ঠিকানা ততই বেশি। মাঝে মাঝে বাতাস কম বইলে হয়তো কোন এক জায়গায় কিছু সময় থাকে।পরে আবার ভাসে।
নারী ও তাই কখনো বাবার ঘরে পরে স্বামীর এর পর সন্তান এভাবেই চলে কিছু নারীর জীবন।
কিন্তু যারা নারী বা পুরুষ পার্থক্য না করে মানুষ ভাবেন তারা তাদের দায়িত্ব পালন করেন সাথে নিজের একটা পরিচয় নিয়ে চলেন।যে নারী তার নিজের একটা পরিচয় তার কর্মে তৈরি করেন সে পরিবার সমাজ জাতি সব জায়গায় সম্মান পান। তার নামে তাকে সবাই ডাকেন।
এবার বলুন আপনি কি কচুরিপানা হয়ে চলতে চান নাকি আল্লাহর সৃষ্টির সেরা জীব মানুষ সেই উপাধি তে বাঁচতে চান???
সিদ্ধান্ত আপনার আপনি যা চাবেন পরিবার সমাজ জাতি আপনাকে সেই সম্মান ই দিবে।আর শুধু মনে মনে চাইলে হবেনা সেই পথ ও আপনাকেই খুজে নিতে হবে এবং চলতে হবে।
""কি চান তা নিরবে চান""
আপনি কি চান তা বেশি প্রকাশ করবেন না। কারন বেশি প্রকাশ করে লোক দেখানো ফোকাস হতে গেলেই নিভে যাবে আলোকিত ভাবনা বা জীবন।কারন আপনি আপনাকে যত প্রকাশ করবেন সমাজ ততই আপনাকে সমালোচনা করবে।আর আপনার মুক্ত চিন্তার পাখা গুলোতে প্রকাশেই দেবে হয় আগুন নয়তো দেবে নিরবে কেটে।
তাই বেশি প্রকাশ বা ফোকাশ না করে আপনার চাওয়া কে সমালোচনাতে না এনে নিরবে পথে চলুন।তাহলে হয়তো দেরি হবে ভাবনার গোল ছুঁতে কিন্তু অযথা মানসিক চাপ থেকে রিলাক্স থাকবেন।আর যত দুর যাবেন ভালো থাকবেন।
তাই ভাইরাল হতে গিয়ে আলোর ভাবনাকে কবর দেবার কোন দরকার নেই।নিরবতা ই শ্রয়।
No comments:
Post a Comment