Friday, August 5, 2022

 

হে আল্লাহ একমাত্র আপনার কাছ  আমি আমার দূর্বলতার কথা জানাচ্ছি, এবং একমাত্র আপনার কাছ  আমি আমার অভাবের কথা জানাচ্ছি, এবং মানুষের নিকট  আমার অসম্মানের কথা  একমাত্র  আপনাকেই বলছি।   হে আর হামার রাহিমিন। আপনিই তো প্রতিটি দুর্বল ব্যক্তির রব এবং আপনিই আমার রব।   আপনি কার কাছে আমাকে ছেড়ে দিলেন। এমন অচেনা মানুষদের কাছে যারা   আমার ক্ষতি করতে চায়, নাকি এমন শত্রুর কাছে, যাকে আমার চেয়ে অধিক শক্তি দিয়েছেন।   হে আল্লাহ যদি আপনি আমার প্রতি রাগ না করে থাকেন তাহলে এর কিছুতেই আমার কিছু আসে যায় না।  কিন্তু আপনার আশ্রয় পেলে আমার পরিস্থিতি আরও একটু সহনীয় হবে। হে আল্লাহ আমি আপনার চেহারার নূরের কাছে আশ্রয় চাই যা সব অন্ধকারকে উজ্জল করে দিয়েছে যা দুনিয়া ও আখেরাতের সব বিষয়ের সংশোধক। হে আল্লাহ আপনার রাগ ও অসন্তষ্টি থেকে আমি রেহাই চাই , হে আল্লাহ এ সব কাজই শুধু আপনাকে খুশি করে  করা আপনি ছাড়া কোন শক্তি নেই , কোন ক্ষমতা নেই।

 


No comments:

Post a Comment