Sunday, August 14, 2022

মসজিদে নববীতে উঁচু আওয়াজ না করা
হযরত সায়েদ বিন এজিদ বলেন একদিন আমি মসজিদে নববীর কোনায় বসা ছিলাম তখন কেহ একজন আমাকে কংকর নিক্ষেপ করল আমি ফিরে দেখলাম তিনি ছিলেন হযরত ওমর (রা) আমি তখন উঠে উনার কাছে চলে গেলাম, তখন আমি প্রশ্ন করলাম হে আমিরুল মুমিনিন আপনি আমাকে কংকর কেন মেরেছেন? তখন তিনি বললেন ঐ যে দুরে ২ জন লোক বসে আছে আর মসজিদে নববীতে হুযুরের রওজায় এসে উঁচু আওয়াজে কথা বলছে তাদের ডেকে আন।
আমি তাদের ডেকে ওমরের কাছে নিয়ে আসলাম, তখন হযরত ওমর (রা) বললেন তোমরা কোথাকার বাসিন্দা? তারা বলল আমরা তায়েফ থেকে এসেছি। ওমর (রা) বললেন যদি তোমরা মদীনার বাসিন্দা হতে তাহলে আজ আমি তোমাদের শাস্তি দিতাম। কেননা তোমরা উঁচু আওয়াজে কথা বলছ, জাননা এটা রাসুলুল্লাহর (সঃ) মসজিদ? হুজুরের ইজ্জত তখনও ছিল এখনও আছে কেয়ামত পর্যন্ত থাকবে।

 

No comments:

Post a Comment