মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে
৷
চাতক প্রায় অহর্নিশী
চেয়ে থাকে কালোশশী
হব বলে চরণদাসী
ও তা হয়না কপাল গুণে
॥
মেঘের বিদ্যুৎ মেঘে যেমন
লুকালে না পায় অন্বেষণ
কালারে হারায়ে তেমন
ঐ রূপ হেরি এ দর্পণে
॥
যখন ঐ রূপ স্মরণ হয়
থাকে না লোক লজ্জার ভয়
লালন ফকির ভেবে বলে সদায়
ঐ প্রেম যে করে সেই জানে
॥
No comments:
Post a Comment