Saturday, August 6, 2022

 

গানের কথা
এইতো আমার প্রথম ফাগুন বেলা
এইতো আমার প্রথম ফাগুন বেলা
কেন তবে ওই আকাশের নীলে শ্রাবণ মেঘের খেলা
এইতো আমার প্রথম ফাগুন বেলা
আমি তো জানিনি আগে
দখিনার গানে পাখির কূজনে
ব্যথা ভরা সুর জাগে
সাজানো হলো না ফুলের বাসর
ভাঙিলো ফুলের মেলা
সাজানো হলো না ফুলের বাসর
ভাঙিলো ফুলের মেলা
এইতো আমার প্রথম ফাগুন বেলা
ওগো প্রেমের রাখাল, কাঁদে কেন তব বাঁশি
ওগো প্রেমের রাখাল, কাঁদে কেন তব বাঁশি
চাও নাকি তবে একবার, একবার আমি হাসি
আমি তো পাবো না ক্ষমা
ভুল করে শুধু এ জীবনে
আমি ভুলই করেছি জমা
আঁধারে হারানো এ পথে আমার পাথেয় যে অবহেলা
আঁধারে হারানো এ পথে আমার পাথেয় যে অবহেলা
এইতো আমার প্রথম ফাগুন বেলা
এইতো আমার প্রথম ফাগুন বেলা
"তোমাতে হইবে আমার
রাসুল আল্লাহ'র দরশন
আমি ধরি মুর্শিদ তোমার দুই চরণ।
কোরানেতে আছে জানা
তুমি হও নুরের আয়না
ঐ আয়নার পিষ্ঠে দেখব
আমার কোথায় আছে নিরঞ্জন"।
---সূফী কাজী নজরুল ইসলাম ।

No comments:

Post a Comment