Sunday, August 21, 2022

আমার মনের কোণের বাইরে
আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে॥
কোন্‌ অনেক দূরে উদাস সুরে
আভাস যে কার পাই রে--
আছে-আছে নাই রে॥
আমার দুই আঁখি হল হারা,
কোন্‌ গগনে খোঁজে কোন্‌ সন্ধ্যাতারা।
কার ছায়া আমায় ছুঁয়ে যে যায়,
কাঁপে হৃদয় তাই রে--
গুন্‌গুনিয়ে গাই রে॥

 

No comments:

Post a Comment