#প্রমানিত_সত্য, বিংশ শতাব্দীর সফল মুজাদ্দিদ আল্লামা সাইয়্যেদ আবুল আলা মওদুদী (রহ:)বলেছিলেন,--- মুনাফিকরা সকল কিছু অর্জন করতে পারলেও দুইটি শক্তি অর্জন করতে পারে না
দ্বারে দ্বারে ঘুরে শত চেষ্টার পরও কথিত হকের ডিলাদের কারণে দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি মজবুত ইসলামী ঐক্য গড়ে উঠেনি!যখনি ঐক্যের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে তখনিই তারা বার বার মওদূদীবাদের কল্পকাহিনী রচিত করে উম্মাহর বিরাট একটা অংশকে ঐক্যের শক্তি থেকে দূরে রেখেছে।অথচ সময়ের ব্যবধানে ঐতিহাসিক সত্যটি বার বার প্রমানিত হয়েছে।তারা না পেরেছে নিজেরা ঐক্যে পৌঁছতে, না করতে পেরেছে জাতিকে!ফলতঃ আল্লাহও এই অনৈক্যের গোষ্ঠীদের সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিঁড়ে জাতির কাছে তাদের হীন চরিত্রের জানান দিচ্ছে!
আর মওদূদীবাদের দোহায় দিয়ে কল্পিত মওদূদীবাদের স্বরুপ উম্মোচিত করতে গিয়ে নিজেদের পঁচা দূর্গন্ধযুক্ত হীন চরিত্র জাতির কাছে উম্মোচিত করেছে!
তারা কৌশল হিসেবে মিথ্যাকে ব্যবহার করতে গিয়ে নিজেদের জীবনটাকে মিথ্যায় ভরে দিয়েছে!
আর অপবাদের শিকার দলটি জাহেলিয়াতের সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমানের যোগ্যতাসম্পন্ন কর্মী বাহিনী তৈরি করতে সক্ষম হয়েছে, ইনশাআল্লাহ।যারা ফাঁসীর মঞ্চে গিয়েও আপস করেনি কোন জাহেলি শক্তির নিকট! তাদের রাহবাররা জীবন দিয়ে প্রমান করেছে আল্লাহর রাহে প্রান দিতে হয় কেমন করে!
তাই, আসুন ইসলাম প্রতিষ্ঠায় সকল আবেগ বিসর্জন দিয়ে মজুত ঈমান আর ইকামতে দ্বীনের সুমহান কাতারে কাতারবন্ধি হয়ে আল্লাহর রেজামন্দি হাসিলে নিজেকে যোগ্যতা সম্পন্ন কর্মী হিসেবে গড়ে তুলি।
আল্লাহ সকলকে বুঝার তাওফিক দিন,আমিন।
No comments:
Post a Comment