Friday, August 12, 2022

 

আল্লামা হযরত আনোয়ার শাহ্ কাশ্মীরী রহঃ এক ব্যতিক্রমধর্মী দেওবন্দী আলেম ছিলেন।  কাশ্মীরে জন্ম গ্রহনকারী উত্তর ভারতের দেওবন্দের সর্বোচ্চ ডিগ্রিধারী মাওলানা সাইয়েদ আনোয়ার শাহ কাশ্মীরী রহঃ।(১৮৭৫--১৯৩৩)
শুধু দেওবন্দী আলেম নয়!ভারতীয় সকল আলেমদের মধ্যে শাহ ওয়ালী উল্লাহ দেহলবী (রহ:) এর দুনিয়া থেকে বিদায় নেয়ার পর বিশিষ্ট মর্যাদার অধিকারী।
দেওবন্দী আলেমদের মধ্যে তিনিই বিশ্ববিখ্যাত কবি ডঃ আল্লামা ইকবালসহ ভারতীয় আধুনিক শিক্ষিত মুসলমানদের সবচেয়ে বেশী প্রভাবিত করেছেন।
ছাত্র হিসেবে,হাদীসের শিক্ষক হিসেবে এবং প্রধান পরিচালক হিসেবে দেওবন্দের সাথে তার প্রায় ৩৫ বছরের সম্পর্ক ছিল।
তার লিখিত গবেষনামূলক গ্রন্থগুলো গভীর প্রজ্ঞা ও সাধনার পরিচয় বহন করে। হানাফী মাযহাব আকীদার একজন বড় ফক্বীহ্ ছিলেন:তিনি কোরআন-হাদীস মোতাবেক হানাফী মাযহাবের মাসআলা কে বিলকুল্লিয়া সাবেত করতেন।
কোরআন-হাদীস শিক্ষা দিয়ে বা দীনের জন্য কাজ করে আর্থিক বিনিময় নেয়া হারাম হওয়ায় তিনি তা গ্রহন করতেন না। তিনি মনে করতেন মোমিন-মুসলমানরা কখনো অন্য জাতীর শাসনের অধীনে গোলামীর জীবন যাপন করতে পারেনা।
তিনি স্বাধীনতা আন্দোলনের চেয়ে মুসলমানদের দীনের প্রকৃত আকীদায় ফিরে আসার বিষয়ে অধিক গুরুত্বরোপ দিতেন।
এক সময় তিনি দেওবন্দ মাদ্রাসার মহাপরিচালকের ( মুহতামিম) দায়িত্ব থেকে সুদীর্ঘ বছর পর ১৯২৭ সালে স্বেচ্ছায় পদত্যাগ করে অন্যত্র চলে যান ।
পরবর্তীতে এ মহান ইসলামী গবেষক ও চিন্তাবিদের ছেলে সাইয়েদ আনজার শাহ কাশ্মিরী দেওবন্দ মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্ব পালন করেছে ।
আল্লাহ তা'লা হজরতের মাকবারা কে জান্নাতুল ফেরদাউস হিসাবে কবুল ও মানযূর করুন-আমিন।।

No comments:

Post a Comment