Tuesday, May 24, 2022

 

এত প্রেম

এত প্রেম কে দিল আমার মনের মদিনায় 

প্রেম সাগরে ডুবে মরি জীবন রাখা দায় ॥

এস্কের অগুন জ্বালাইয়া

রইলে সে গোপন হইয়া 

নূরের তারে সুর বাজাইয়া মিলন দিয়া যায় ।

তার বিরহে কি যে জ্বালা

মনে লয় বনে একেলা যাই চলিয়া উড়াল দিয়া কেউ না খুঁজে পায় ।

যখন তারে মনে পড়ে

নাম লিখি স্মৃতির আখরে উদাস চোখে অশ্রু ঝরে তারি বেদনায় ।

লাইলীরে কান্দাইয়া ঘরে

মজনুরে দেওয়ানা বানায়রে | 

তিলে তিলে পুইড়া মারে আশেকের হৃদয় ।

যত পার জ্বালাইও

তবু তুমি আমার হই ও |

আমি বলতে না রাখিও তােমার রাঙ্গা পায় ৷

আর সহেনা দূরে থাকা

আর সহেনা ছবি আঁকা, 

ভাল যে লাগে না একা আযহার কান্দে হায়

No comments:

Post a Comment