সারা জাহান আমায়
সান্না জাহান আমায় বলুক বেলাং গুনাহগার
যদি রাজী থাকে আমার পরােয়ার দিগার ।
যদি নবী রাজী থাকে
দয়া করে আমায় ডাকে
রাহমাতুল্লিল আলামিন কয় কোরান মাঝার।
যার সাথে যার আত্মীয়তা
বাইরে লােকে বুঝে না তা
দিল কাবারই শুনরে আজান পাবিরে দিদার ॥
ওরে আমার ভােলা মন কারও কথায় দিসনারে কান
শাস্ত্র পড়ে সত্য চেনা ভীষণ ব্যাপার ।
যেজন মাের্শেদ সত্য জানে
মাওলারে সে পায় সন্ধানে বিশ্বাসের পাবি না মন করিলে বিচার।
একের জ্বালায় যেন জ্বলে
নিন্দায় সে না কথা বলে
ধৈর্য্যেতে ঐশ্বর্য মিলে গরমিলে সংসার।
এসােনা কেউ আমার ধারে।
কাদতে দিওঁ একা মােরে
রেখাে খােদা আশেক করে সব নিয়া আমার ।
যারা আমায় মন্দ বলে
রেখ তাদের অন্তরালে আমায় শুধু জড়াইও তােমার মাঝান্ন ।
চোখ ভরা মাের অশ্রু দিও
ভালবাসায় প্রাণ ভরে রাখিও
আযহার নামে একটি মানুষ কাঙ্গাল তােমার ।
No comments:
Post a Comment