তােমায় আমি
তােমায় আমি ছেড়ে যাব
বাসবনা আর ভালরে বন্ধু
ভুলে যাৰ সেইতাে আমার ভাল ।
এত জ্বালা কেমনি সব
এত নিরব কেমনি রব
এত আশা বুকে লয়ে বাঁচব কতকালরে বন্ধু ।
সারাটি জীবন কাদালি
হৃদয়খানি করলি খালি
হেসে হেসে বিষ খাওয়ালি
আমায় শুধু সারা জনম ভাবলিরে জঞ্জালরে বন্ধু
ফুলের মত বিভাবরী
ফুটতে যেয়ে পড়ছি ঝরি,
নদী ভাংগা পাড়ের মত।
বসে বসে গুণি পরকালরে বন্ধু ।
ভাল তোমায় বাসনা আর।
কাছে তােমার আসব না আর,
বিরক্ত আর করব নাতাে,
সরে যাব চোখের কাটা শেষ
হব জঞ্জালরে বন্ধু ।
বিধান তােমার বুঝি নাতাে
হাত গুটাও হাত কখন পাত
আমায় করে স্নেহ স্নাত
আযহারেরে এখন কেন ভাব
এত জঞ্জালরে বন্ধু ।
No comments:
Post a Comment