মাের্শেদ রূপে
মাের্শেদ রূপে আশেকের কে ডাক দিয়া যায়
মন মানে না কেমনে যাব সােনার মদিনায় ॥
মাের্শেদ রূপ যে নিরখিবে
ফানা ফিল্লাহ সেজন হবে এক ভিন্ন দুই না দেখবে
নূরের আয়নায় ।
নূরের উপর নূর ছাড়িয়া
একের বাতি জ্বালাইয়া বাকা বিল্লার ছবি আঁকে
দিলের কাবায় ।
ফানা ফিশ্বায়েখ হবে যদি
ছবক কর নিরবধি
সকল দুঃখে কোমর বাঁধি থাক পীরের পায় ।
ফানা ফিল্লাহ হতে হলে
আপন বুদ্ধি দাওরে ছেড়ে
মাের্শেদ বাণী মালা করে রাখিও গলায় ।
আর হবেনা মানব জীবন
সদা কর মরণ স্মরণ
তারি হাতে ভরণ পােষণ বৃথা ভাবনা ভয়।
যেজন চিনে মানুষ রতন
যত্ন করে মনের মতন।
সেই জন লাভ করে রতন হয় না পরাজয়
হৃদ-মদিনায় মাের্শেদ ছবি
যে লভেছে পাইছে সবই আযহার বলে নইত কবি;
মিথ্যা কথা নয়।
No comments:
Post a Comment