Thursday, May 26, 2022

 

যার লাগিয়া প্রাণ কান্দে

যার লাগিয়া প্রাণ কান্দে বুঝে নাতাে অন্যজন

কলংকী হইলি পাগল মন ।

এ জীবন দিয়াছ যারে বসায়েছ হৃদ মাঝারে 

তারে কে ভুলাইতে পারে বদল দিয়া মানিক ধন।

বৃক্ষে যেমন জড়ায় লতা ।

গলা ধরে কয় বারতা । 

নয়নে নয়নে কথা বুঝে না তাে পাখীগণ ।

ফুলের বুকে বসলে অলি দেয় সে মধুর দুয়ার খুলি 

তেমনি তােমায় নিছি তুলি সইয়া এস্কের জ্বালাতন।

মজনু হয় লাইলির দেওয়ানা লাইলী হয় মাওলার ঠিকানা 

চেনার মাঝে পায় অচেনা কথাটা বা হয় কেমন |

জীবন দিয়া মানুষ চেন

মন দিয়া তারে কিন আযহার অতি দীনহীন পায় যেন মাের্শেদ চরণ ॥

No comments:

Post a Comment