Monday, May 30, 2022

 

ডাকি বসে অন্ধকারে

ডাকি বসে অন্ধকারে মুর্শিদ আমায় কর পার 

তুমি বিনে এ ভুবনে বন্ধু নাই আমার ।

তুমি যদি না হও আমার কেবা আমার আমি বা কার 

নয়নে না ভাসলে তুমি। অন্ধকার হয় এ সংসার ।

দেখলে তােমায় দেখার মত

সাধনা কি লাগত এত । 

ভাবলে তােমায় ভাবার মত ভাবনা রইত না আর ॥

সৰ্বরূপে রূপী তুমি একটি রূপ তার মাঝখানে 

সেই রূপেতে লিলা কর ধ্যানী জনের নয়নে,

সেই না নুরের ঝলক লয়ে দাও ছিনায় তাজাল্লি ছড়ায়ে 

আর হবে না মানব জনম ঘুচাও মনের অন্ধকার ॥

মাের্শেদ যখন মুরিদ রূপে জপে নিজ নাম বাতেনে। 

ফানা ফিশ্বায়খ হয়রে তখন

জাহের খােদা কোরানে, 

মাের্শেদ তুমি চাওরে ফিরে কান্দাইওনা আর আমারে 

আযহার বলে তুমি বিনে ছবকে হয় কিবা সার ।

No comments:

Post a Comment