Wednesday, May 25, 2022

 হযরত মুসা (আঃ) কে কালিমুল্লাহ বলা হত, অর্থাৎ তিনি আল্লাহর সঙ্গে অনেক সময় যুক্তি করতেন। একদিন কথা প্রসঙ্গে তিনি আল্লাহকে প্রশ্ন করলেন, আপনি সর্বদাই কি মানুষের সঙ্গে থাকেন? আল্লাহ্ উত্তর দিলেন, হ্যা সর্বদাই আমার প্রভাব মানুষের ওপরে পড়ে আছে। মুসা (আঃ) আরজ করলেন, হে, মাবুদ, আমি যখন আমার বিবির সন্নিকটবর্তী হই তখনও কি আপনি আমার বিবির সঙ্গে থাকেন? আল্লাহ্ বললেন, হ্যা তখনও থাকি। হযরত মুসা (আঃ) লজ্জিত হয়ে বললেন, তাহলে এটাতো বড় শরমের কথা হল, আমি বিবির সাথে যখন মিলি আপনি মেহেরবানী করে তখন তার সাথে থাকবেন না। আল্লাহ্ স্বীকার করে বললেন, তাই- হবে। কিছুদিন অতিক্রান্ত হয়ে গেল। একদিন হযরত মুসা (আঃ) তাঁর বিবির সঙ্গে বসে আলাপ করতে করতে এক সময় মিলনের অভিপ্রায়ে তার হাতখানি ধরে ফেলল, অমনি এক আজব ঘটনা ঘটে গেল। মুসা (আঃ) বিমূঢ় হয়ে তাকিয়ে থাকলেন। তিনি তাঁর স্ত্রীর হাত ধরার সঙ্গে সঙ্গে সে পাষাণ পাথরের মত নিশ্চল ঠান্ডা হয়ে গেল, সর্ব শরীর পাথরের মত শক্ত হয়ে গেল। তিনি স্ত্রীর হাত ছেড়ে দিলেন। আর অমনি চোখের পলকে তাঁর স্ত্রী আগের মত স্বাভাবিক হয়ে গেল। আর মুসা (আঃ) তার হাত ধরলেন, আবারও তার স্ত্রী আগের মত কঠিন পাথর হয়ে গেল। এভাবে কয়েকবার এই কাভের পরে মুসা (আঃ) হতবাক হয়ে আল্লাহর কাছে গিয়ে ফরিয়াদ করে বললেন, মাবুদ কেন এমন হয়? তখন আল্লাহ উত্তর দিলেন, মুসা তােমার কি স্মরণ নেই? তুমিই না আমাকে অনুরােধ জানিয়েছিলে, যখন বিবির সঙ্গে মিলৰে তখন আমি যেন তার সঙ্গে না থাকি। আমি আমার ওয়াদা মত কাজ করেছি, নিশ্চয়ই আমি ওয়াদা ভঙ্গ করিনি। যখন তুমি মিলনের উদ্দেশ্যে তােমার স্ত্রীর হাত পাকড়াও করেছ, ঠিক সেই মুহূর্তে আমি তােমার বিবিকে ছেড়ে গিয়েছি। আর অমনি সে পাথরের মত নিশ্চল হয়ে গিয়েছে। মুসা মনে রেখ, যে মুহূর্তে আমি মানুষকে ছেড়ে যাই সঙ্গে সঙ্গে চোখের পলকে তার জীবনলীলা সাংগ হয়ে যায়। আমার অলক্ষ্য প্রভাবের কারণেই মানুষ জীবন্ত থাকে, কথা কয়, ভাষা পায়, সঞ্চরণশীল হয়। তাই আল্লাহ বান্দাকে জানিয়ে দিয়েছেনতুমি কি একাই চল, না কেউ তোমাকে চালায়?"

তাই জ্ঞানী লোকেরা ভেবে বলেছেন, জীবনে কত বইয়ের কত থিওরির কথা বিশ্বাস করেছ, অথচ তুমি কিভাবে চল, তার কারণ কিছুতেই বিশ্বাস করতে পারলে না? তাই

ভাবনা কিছু রয়ে গেল আরো,  

যদি ভাবার মত ভাবতে পার।  

আপনারে তুমি আপন আড়ালে রেখে, | 

 নিজে কানা হয়ে অন্যরে গেলে দেখে

No comments:

Post a Comment