Monday, May 30, 2022

 

তার কথা ফের

তার কথা ফের বলনা আমারে প্রাণ বন্ধুরে

তার কথী ফের বলনা আমারে।

ও মাের্শেল রে— 

তাের বিচ্ছেদে জীবন গেল

ভালবেসে কি ফল হল 

বসন্তে না ডাকলে কোকিল পাখী,

তােরে যদি না পাই কাছে 

এ জীবনের কি দাম আছে কি বুঝ দিয়া রাখিব অন্তরে ।

ও মাের্শেল রে

পাখা থাকলে দিতাম উড়া 

বন্ধু তুমি কত দুরা কোন রূপেতে তুমি বাজাও বাঁশি

আড় নয়ন চেয়ে দেখে। 

চরণ ধুলি নিতাম মেখে ভাসিতাম অশ্রুর সাগরে ।

ও মাের্শেল রে— 

আগুন জ্বলে অবিরাম কি কারণে হইলা বাম 

বুঝে কেন বুঝনা জ্বালাতন সংসারের মায়া ডোরে

কেন বেঁধে রাখ  মােরে ঘর হারা কেন কর না আমারে

ও মাের্শেল রে— পড়ে আছি সবার পিছু 

তােমার কাছে চাই না কিছু 

শুধু তােমার চরণে রাখিও 

ঘাের বিপাকে যদি পড়ি

ডেকো শুধু নামটি ধরি। 

চরণ দুটি দিও আযহারেরে ।

No comments:

Post a Comment