Saturday, May 21, 2022

কে আমায় নিবির বল

কে আমায় নিবিরে বল

মদিনার পথে কে আমায় নিবিরে সাথে কে আমায় নিবিরে বল।

যে পথে হেটেছেন মাের নবী মােস্তুফায় 

সুদূর বাংলাদেশ হতে মন সেথা যেতে চায়

মনে লয় লুটায়ে মরি চুমি নবীর চরণতল ।

কি জ্বালায় যে পড়িয়াছি

বাঁধি প্রেমের ভুরি। 

পতংগের মত জ্বলে

দূরে থেকে মরি। 

মায়া ডােরে জড়াইয়া কেন কর এত ছল ।

এ অভাবের তিমির রজনী রবে কি মাের জীবন ভর

মদিনার নবীন সুরুযে হবে না মাের রাত্রি ভাের? 

যাদের তৌফিক আছে তারাই কি নবীর দল ।

ওগো নবী সবার নবী গরীবের দয়াল নবী 

এ তাপী মন কেঁদে বলে কেমনিরে মদিনায় যাবি। 

তােমার পথে ঝড়িয়ে গেলাম হতাশার অশ্রুজল ।

 

No comments:

Post a Comment