আমি নিদানে পড়িব
আমি নিদানে পড়িব যেদিন কঠিন হাশরে
আল্লাহর দয়া করে দেখাইও আমার মাের্শেদরে
এ মাটির তলে রব কত দীর্ঘকাল
জানবেনা দুনিয়ার কেউ আমার কি হাল
কারে লয়ে থাকব খোদ দারুন কবরে ।
মিজানের পাল্লা যখন সম্মুখে আসিবে
চিনিনা কারেও তখন কে ভালবাসিবে
সেদিন মাের খবর দিও মাের্শেদের দরবারে ।
মাের্শেদ বলিয়া যেমন কান্দিলাম জীবনে
কিছু ভাল লাগে নাই তাহারও বিহনে
দেখা হলে নিত টেনে মােরে স্নেহ ভরে।
তেমনি হাশরে যেন তারে কাছে পাই
বিরহের অশ্রুতে তার চরণ ভিজাই
তেমনি টানিয়া যেন নেয় আযহারেরে ।
No comments:
Post a Comment