কে যাবিরে
কে যাবিরে সােনার মদিনায়
দীন-দুঃখী পাপী ও তাপী নিয়ে যাও আমায়।
সর্বহারা সব বিরহী
অগ্নিভরা হৃদয় রাহি চির শান্তি লভিতে
আজ আয়রে ছুটে আয় ।
দেখে এলাম নবীর দেশে
বেহেস্তী মায়া ধুলায় মেশে
স্নেহের সুষমার আবেশে
মােহব্বতের অশ্রু ধারার বরিষণ ঝরায় ॥
ক্ষমা ভরা হৃদয় মেলে
কেরে এমন নেয়ার কোলে।
আপনি হারাইয়া সকল গুনাহগার তরায় ।
মুক্তির জীবন্ত ছবি।
মরুভূমির দয়াল নবী
কে বলে মরুভূমি সেথায় প্রাণ হারাইয়া যায় ।
ছালাম দিয়ে বিনয় করে কহিলাম লও আযহারেরে
রেখে গেলাম তােমার দ্বারে
আমায় যারা চায় ।
No comments:
Post a Comment