Tuesday, May 24, 2022

 

এত প্রেম

এত প্রেম কে দিল আমার মনের মদিনায়

প্রেম সাগরে ডুবে মরি জীবন রাখা দায় |

এস্কের আগুন জ্বালাইয়া

রইলে সে গোপন হইয়া।

নূরের তারে সুর বাজাইয়া মিলন দিয়া যায়

তার বিরহে কি যে জ্বালা

মনে লয় বনে একেলা যাই চলিয়া

উড়াল দিয়া কেউ না খুঁজে পায়

যখন তারে মনে পড়ে

নাম লিখি স্মৃতির আখরে

উদাস চোখে অশ্রু ঝরে তারি বেদনায়

লাইলীরে কান্দাইয়া ঘরে

মজনুরে দেওয়ানা বানায়রে |

তিলে তিলে পুইড়া মারে আশেকের হৃদয়

যত পার জ্বালাইও

তবু তুমি আমার হইও

আমি বলতে না রাখিও তোমার রাঙ্গা পায়

আর সহেনা দূরে থাকা

আর সহেনা ছবি আঁকা, ভাল যে লাগে না একা আযহার কান্দে হায়

No comments:

Post a Comment