তুমি যে হালে রেখেছে।
তুমি যে হালে রেখেছো খোদা হাজার শুকরিয়া
তুমি আহার দিছু পানি দিছ আল্লাহ, করুণা করিয়া ।
দিছ মন জুড়ানাে ঠাস্ত্ৰা হাওয়া ।
জননীর স্নেহ, মায়া দিছ মহব্বতের ঝর্ণা ধারা আল্লাহ প্রিয়জন করিয়া ।
ফুলে-ফলে, শস্যে, ক্ষেত,
লুটি তেমায় দুহাত পেতে
সবারে সাজায়ে কেমনে র’লে নীরব হইয়া ৷
স্বপ্নভরা হৃদয় দিই আল্লাহ মেহেরবান হইয়া ৷
না চাহিতে চোখ আছে তাই
অন্ধত্বের ব্যথা বুঝি নাই, প্রতি শ্বাসে করছ দয়া আমার অলক্ষ্যে থাকিয়া।
হৃৎপিণ্ডের শুই বাম কিনারায়
অবিরাম আছ প্রহরায় চোখ আছে আর সেই দেখা পায় আল্লাহ
আযহার রয় চাহিয়া ।
No comments:
Post a Comment