Tuesday, May 24, 2022

 

আমার মন

আমার মন হইয়াছে বনপাখী 

তারে কেমনে ধরে রাখিরে বন্ধু

 আমার মন হইয়াছে বনপাখী রে ।

ঘর হারা হইয়া আমি বনে বনে থাকি 

বুকভরা এই ভালবাসা কেমনে সইয়া থাকিরে ।

সব হারা এই বাউল জীবন কেউতাে নাইরে সাথী 

এই নিঃসঙ্গ জীবনে কাটাই শুধু আঁধার রাতিরে

যার লাগিয়া ছাইড়া আইলাম সুখের বাড়ী ঘর 

যার লাগিয়া আপনজনা করলাম এত পররে ।

দুঃখে দুঃখে জনম যাবে কপালের লেখা 

অশ্রুর সায়রে ভাসি তবু না পাই দেখারে ।

আহারে দারুণ খােদা আর কত কান্দাবি 

ঘরের মানুষ পাগল কইরা আর কত ঘুরাবি রে ।

আমারে না দয়া কর দয়া কর তারে 

যে জন বসিয়া ঘরে কালে আমার তরেরে ।

কোন কথা নাই যে আমার তুমি কথা বল 

ভিখারী এসেছে দ্বারে তারে ফিরে যেতে বলরে ।

আমারে ভাল বাসনাই ভাল বুঝি মনে মনে 

আযহার বাঁচবে কেমন করে তােমার বিহনেরে ।

আশেকের দেল মাশুক জানে

কুসুম চিনে বুলবুলি 

মজনু জানে বাদশাহ হয়েও কান্দে কেন হা লাইলি



No comments:

Post a Comment